পৃষ্ঠাসমূহ

Notice:

Comming Soon

বুধবার, ১২ মে, ২০১০

তবুও চাকা ঘোরাতে হবে

পাদুটো যায় ভেঙ্গে, মুখটা ভেজা ঘামে
তবুও চাকা ঘোরাতে হবে, পথের ডানেবামে,
হায়রে কপাল! বিশ্রামরও পায় না তারা ভাগ
পৃথিবীতেই বেঁচে থাকা, মনে হয় যেন পাপ।

পরনের কাপড়ই সাথে থাকে, গ্রীষ্ম কিবা বর্ষা
মাথার উপরের খাখা রোদ্দুর কিবা কনকনে ঠান্ডা,
শত কষ্ট শত অবিচার জমা হয় প্রতিদিন
তবুও চাকা ঘোরাতে হবে, শোধরাতে হবে ঋণ।

হয়না খাওয়া পেটটি ভরে, জমাতে হবে টাকা
ছেলেমেয়ের মুখটা ভেসে ওঠে‌
খাওয়া হবে, পাঠালে টাকা শহর থেকে ওদের বাবা।
চোখে চলে আসে পানি, করেনি ক্ষমা বিধাতা ওদেরও
টানতে হবে বাপেরই মতনই, জীবন পাপের ঘানি।

সময়ের সাথে দাড়ি চুলে ধরে পাঁক
আর যে পারেনা শরীর, মন বলে এবার থাক।
তবুও অভাব করে না ক্ষমা, সন্তানেরা নেই সাথ
কেউতো নেই দেবে বিশ্রাম, দুখের নেবে ভাগ।

পাদুটো যায় ভেঙ্গে, মুখটা ভেজা ঘামে
তবুও চাকা ঘোরাতে হবে, পথের ডানেবামে।

মঙ্গলবার, ১১ মে, ২০১০

স্বপ্নকন্যা

আমি বুঝিনা স্বপ্নকন্যা কে,
একটিবারও ডুবতে পারিনি তার রূপের বন্যাতে;
কে জানে স্বপ্নকন্যা কে?

স্বপ্নকন্যা খুঁজতে যেয়ে
পাইনি নতুন কারোর দেখা,
এসেছে বারবার ফিরে
পাশের বাড়ীর নিলু
অথবা সহপাঠী শশীর কথা।

স্বপ্নকন্যা নাকি স্বপ্নে আসে!
স্বপ্নেতেই বসবাস।
কেউ আসেনি স্বপ্নে আমার,
তার জন্য মন করে ফিঁসফাঁস।

স্বপ্নকন্যা দেয়না দেখা
নেয়না কোন খবর,
নীলু শশীও দিনে দিনে
হচ্ছে আমার উপর বেজাড়।

স্বপ্নকন্যা, তুমি নির্মম
থাকযে সবারই মরমে;
আমি চাই না, বুঝতেও চাইনা
কে জানে স্বপ্নকন্যা কে?

শনিবার, ৮ মে, ২০১০

স্বপ্ন দেখতে ভয়

আমার স্বপ্ন দেখতে বড্ড বেশী ভয় হয়,
হাই কন্ট্রাস্টের রঙ্গীন স্বপ্নগুলো
বাস্তবায়নের পর শুধুই ধূসরময়‌‌
স্বপ্ন দেখতে সত্যি বলছি বড্ড ভয় হয়।

কুঅভ্যাসটা কোনমতেই ছাড়েনা কেন যে পাছ,
সেই ছোট্ট থেকেই শয়তানগুলো থাকে সাথ সাথ।
মায়ের কোলে সেই যে শুরু স্বপ্ন দেখার খেলা
মিথ্যা স্বপ্ন হয়নি সত্য;
জোটেনি চাঁদের টিপ কপালে আমার
জন্য একটি ছোট্ট বেলা।

বয়সের সাথে স্বপ্ন কতযে এসেছে নতুন রূপে,
ভেবেছি করব কতনা কিছু, বাস্তবে সবই ফিঁকে।
স্বপ্ন! তুমি যে শুধুই স্বপ্ন, বড়ই বেদনাময়
স্বপ্ন দেখতে সত্যি বলছি বড্ড ভয় হয়।

বুধবার, ৫ মে, ২০১০

www.galpojockey.com

একটি গল্প কিছুক্ষন পড়ার পর কতবার যে মনে হয় যদি গল্পের পরের টুকু আপনার ইচ্ছেমত চলত তাহলে আপনি নতুন কিছু করতেন; আপনার প্রিয় চরিত্রটাকে চালাতেন আপনার ইচ্ছানুযায়ী। সবারই কিছু কিছু চরিত্রকে পুরোপুরি পাল্টে ফেলতে মন চায়, গল্পের মোড় ঘোড়াতেও মন ছটফট করে।
আর এরকমেরই উদ্যেগ নিয়ে সম্পূর্ন নতুন ভাবে আসছে আপনাদের দ্বারা নিয়ন্ত্রিত গল্পের আড্ডা

গল্পজকী

চোখরাখুন:[link|http://www.galpojockey.com|Galpo Jockey]

বুধবার, ১৪ এপ্রিল, ২০১০

নতুন বছর আসে আর যায়

নতুন বছর আসে আর যায়
অতিউৎসাহ নিয়ে বরণ করা হয় নববর্ষ
নতুন ভাবে দেখা দেয় কত পরিকল্পনা
বছর শেষে ওগুলোর হদিশ রাখে কে?
তবুও করি নতুন চিন্তা,
নতুন বছর আসে আর যায়‌


২৫ নববর্ষ এল, বুঝতে বুঝতে চলে গেল ১০
বুঝলাম যখন, কত সাবধানতা
১লা দিনটি যেভাবে যাবে,
গোটা বছর কাটবে সেভাবে;
কোনমতেই কোন বিপদ ঘটানো যাবে না
বাবা মার ধমক, দাদার হাতের মার
শিক্ষকের বকুনী কোনটিই নয়।
শুধু খাব হালখাতার মিষ্টি, পাব মায়ের আদর
থাকবে পরণে নতুন কাপড়।

একসময় নববর্ষ নিয়ে এল নতুন একটি দিন
মনের ভিতর যেদিন বসন্তের হাওয়া বয় হু হু করে
বৈশাখী মেলা।, আসলেই মেলা পরীদের সমাহার
বছরের ১লাতে, শুধু পরী আর পরী
বৈশাখের হাওয়া পরীদের গন্ধ দেয় গায়
কোন এক পরীর গন্ধ যায়না কিছুতেই
বাড়ী ফিরার হযেছে সময়;
নববর্ষ সেতো আসে আর যায়

নববর্ষের সুবাসটা আমি টের পাই
কেমন যেন একটা মিশেল সুবাস,
অনেক কিছু মিলেমিশে একাকার বুঝতে পারি
পারিনা অনুভব করতে আগের মতন।

বটের হাওয়া পায়, শুনতে পারি মেলার গমগম শব্দ
আমার পরী এখন আর আসেনা, বুঝতে পারি না কি করা উচিত;
ভাবি সামনে বর্ষা, ঘরের চালটা থেকে রাতে চাঁদ দেখা যায়;
বোনটাও বেড়ে উঠেছে, ওর বিয়ে দিতে হবে
বাবর ঔষধ, মার পুরনো শাড়ীটাও না থাকার মতন
দোকানে বাকীর খাতায় অনেক গুলো পাতা আমারই দখলে
মিষ্টি নিতে হলে টাকা দিতে হবে

আগের পরিকল্পনাগুলোতো সবই ব্যর্থ
তবুও করি নতুন চিন্তা
নতুন বছর আসে আর যায়
কত উৎসাহ নিয়ে বরণ করা হয় নববর্ষ